1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে কুয়া খননকালে অক্সিজেনের অভাবে দুইজনের মৃত্যু, আহত১ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:০৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে কুয়া খননকালে অক্সিজেনের অভাবে দুইজনের মৃত্যু, আহত১

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, এপ্রিল ১৪, ২০২৫,
  • 158 Time View

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শালচূড়া গ্রামে কুয়া খননের সময় অক্সিজেনের অভাবে দুই ভাইরা ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন—নারায়ন কোচ (৪০) ও নিরঞ্জন কোচ (৩৩)। আহত হয়েছেন আরেক শ্রমিক মহাদেব কোচ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নিরঞ্জন কোচের বাড়ির দক্ষিণ পাশে একটি মাটির কুয়া খননের সময় এ দুর্ঘটনা ঘটে। প্রথমে নারায়ন কোচ কুয়ায় নামলে অক্সিজেনের অভাবে অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে ভাই নিরঞ্জন কোচ তাকে উদ্ধারে নিচে নামলে তিনিও একই কারণে প্রাণ হারান।

পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে থাকা অপর শ্রমিক মহাদেব কোচ চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে আসে। পরে তিনিও কোমরে দড়ি বেঁধে কুয়ায় নামার সময় অজ্ঞান হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইরার মরদেহ উদ্ধার করে এবং আহত মহাদেব কোচকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST