1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে গরুচোর চাক্রের ৫সদস্য গ্রেপ্তার - দৈনিক সংবাদের কাগজ
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:১৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে গরুচোর চাক্রের ৫সদস্য গ্রেপ্তার

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : সোমবার, মে ২০, ২০২৪,
  • 221 Time View

শেরপুরের ঝিনাইগাতীতে গরুচোর চাক্রের ৫সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮মে শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে শেরপুরের পুলিশ সুপার আকরাম হোসেন পিপিএম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর পৌর শহরের কসবা কাঠগড় এলাকার মো. ফরহাদ হোসেনের ছেলে মো. আঃ জলিল ওরফে ফকির হোসেন(৩৪), টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার কোকাদাইর এলাকার মৃত সিরাজ প্রামাণিকের মহির উদ্দিন(৫০), মহির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম(২৩), হাসেম প্রামাণিকের ছেলে সাহিজুল ইসলাম(৩০) এবং খানুরবাড়ী এলাকার মহি উদ্দিনের ছেলে মো. মিনহাজ(৩৫)।

প্রেস ব্রিফিং সুত্রে জানা গেছে, গত ১২ মে দিবাগত রাতে ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের কৃষক মো. শাহজাহান মিয়ার গোয়াল ঘর থেকে বিভিন্ন বয়সের ৫ টি গরু চুরি হয়। যাহার বর্তমান বাজার মুল্য প্রায় ৫লক্ষ ৪০হাজার টাকা।

খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ১৪মে উক্ত বিষয়ে শাহজাহান মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে। এই অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সুর্সের মাধ্যমে ১৭মে রাতে ট্রাক ড্রাইভার মো. আঃ জলিল ওরফে ফকির হোসেনকে শেরপুর থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যমতে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানায় অভিযান চালিয়ে অপর চার জনকে গ্রেপ্তার সহ চুরিকৃত গরুগুলো উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিং পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা চোরাকারবারি দলের সদস্য এবং তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে।

উক্ত গরুচুরির৷ অপরাধে মামলা দায়েরের পর শনিবার দুপুরেই গ্রেপ্তারকৃতদের আতালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

উক্ত প্রেস বিফিং এ ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, সতর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST