1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার : আটক-১ - দৈনিক সংবাদের কাগজ
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| বিকাল ৩:৩৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার : আটক-১

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪,
  • 190 Time View

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আকলিমা খাতুন (২৮) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তরপাড়া গ্রামের দান্যারপাড় গ্রামের একটি সেপটিক ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গৃহবধূ আকলিমা উপজেলার দেবোত্তরপাড়া দান্যারপাড় গ্রামের মো. শাপলা মিয়ার ছেলে মো. রহমতউল্লাহ’র স্ত্রী এবং পাগলারমুখ গ্রামের আব্দুল হাকিমের মেয়ে ও দুই সন্তানের জননী। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গৃহবধূর স্বামী রহমতউল্লাহকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৩-১৪ বছর আগে উপজেলার দেবোত্তরপাড়া দান্যারপাড় গ্রামের রহমতউল্লাহর সঙ্গে পাগলারমুখ গ্রামের আকলিমা বেগমের বিয়ে হয়।

সম্প্রতি রহমতউল্লাহ দ্বিতীয় বিয়ে করার পর থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এক সপ্তাহ আগে স্বামীর সঙ্গে রাগ করে আকলিমা বাবার বাড়িতে চলে আসে। এরপর গত ১৯ এপ্রিল রহমতউল্লাহ  স্ত্রী আকলিমাকে বুঝিয়ে বাবার বাড়ি থেকে দেবোত্তর পাড়া দান্যারপাড় গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন।

এরপর থেকেই আকলিমা নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেবোত্তরপাড়া দন্যারপাড় গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ সহ সেখানে মাছি উড়তে থাকলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে।

সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পেপটিক  ট্যাংকি থেকে আকলিমা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের পর
গৃহবধূর মৃত্যুর প্রকৃত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST