1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:৩৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, এপ্রিল ২১, ২০২৪,
  • 265 Time View

“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপির) সহযোগিতায় (১৮-২২ এপ্রিল) প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ স্যাটেলাইটের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে ও এলডিডিপির সম্প্রসারণ কর্মকর্তা শাকিলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, খামারি জাহাঙ্গীর আলম ও আনোয়ার হোসেনসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।

বক্তারা বলেন, প্রাণিসম্পদের খামার পরিবার ও দেশের আমিষের ঘাটতি পূরণ করে। পাশাপাশি গৃহিণীরা, বাড়ির আঙ্গিনায় স্বল্প পরিসরে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করতে পারে।

দেশের অর্থনীতির উন্নয়নে অংশগ্রহণ করতে পারে। এতে উপজেলার বিভিন্ন স্তরের খামারি, উদ্যোক্তা, প্রান্তিক খামারিরা অংশ নেয়। এ সময় ৩০টি স্টলের মাধ্যমে খামারিরা প্রদর্শনীর জন্য বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগি, গরু, ছাগল, ঔষধ, খাদ্য, চিকিৎসার নানা ধরনের উপকরণ প্রদর্শনী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST