1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী গ্রেপ্তার - দৈনিক সংবাদের কাগজ
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ১১:২৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী গ্রেপ্তার

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪,
  • 180 Time View

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আকলিমা খাতুন (২৮)কে হত্যার দায়ে ঘাতক স্বামী মো. রহমতউল্লাহ(৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে শ্রীবরদী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. রহমতউল্লাহ উপজেলার দেবোত্তরপাড়া দান্যারপাড় গ্রামের
মো. শাপলা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, প্রায় ১৩-১৪ বছর আগে উপজেলার দেবোত্তরপাড়া দান্যারপাড় গ্রামের রহমতউল্লাহর সঙ্গে পাগলারমুখ গ্রামের আকলিমা বেগমের বিয়ে হয়। সম্প্রতি রহমতউল্লাহ দ্বিতীয় বিয়ে করার পর থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এক সপ্তাহ আগে স্বামীর সঙ্গে রাগ করে আকলিমা বাবার বাড়িতে চলে আসে। এরপর গত ১৯ এপ্রিল রহমতউল্লাহ  স্ত্রী আকলিমাকে বুঝিয়ে বাবার বাড়ি থেকে দেবোত্তর পাড়া দান্যারপাড় গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন।

এরপর থেকেই আকলিমা নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেবোত্তরপাড়া দান্যারপাড় এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ সহ সেখানে মাছি উড়তে থাকলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পেপটিক  ট্যাংকি থেকে আকলিমা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধূ আকলিমা উপজেলার পাগলারমুখ গ্রামের আব্দুল হাকিমের মেয়ে ও দুই সন্তানের জননী।

এদিকে এ ঘটনার পরপর ঘাতক স্বামী রহমতউল্লাহ পালিয়ে যায়। পরে নিহত আকলিমা খাতুের ভাই মো. আবুল হাসেম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বছির আহমেদ বাদল এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ওসি’র সহযোগীতায় খুনি রহমতউল্লাহকে শ্রীবরদী থেকে আটক করা হয়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার স্ত্রীকে নিজ হাতে হত্যার পর লাশ গুম করে রাখার কথা স্বীকার করে। ঘাতক খুনিকে আটকের পর হত্যা মামলার আসামী হিসেবে রহমতউল্লাহকে শেরপুর আদালতে শুক্রবার দুপুরে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST