1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত! - দৈনিক সংবাদের কাগজ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:৪৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত!

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
  • 153 Time View

সাম্য-সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় ফ্যাসিলিটেটর ক্যাথরিন বেলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

আলোচনায় আরও অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ হাবিবুল্লাহ, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান সালেহ আহমেদ, উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি জয়নাল আবেদীন এবং বনকালি ক্রেডিট ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

র‌্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST