1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের নালিতাবাড়ীতে ২৬ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেপ্তার-৪ - দৈনিক সংবাদের কাগজ
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের নালিতাবাড়ীতে ২৬ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেপ্তার-৪

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪,
  • 204 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসাথে চিনি পরিবহনের দায়ে একটি ট্রাক ও একটি পিকআপও জব্দ করেছে পুলিশ।
২১মার্চ বৃহস্পতিবার ভোরে পৌর শহরের আড়াইআনী কালেমা চত্বর মোড়ে হালুয়াঘাটের বাঘাইতলা থেকে আসা এসব চিনি ও যানবাহনসহ জড়িতদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, হালুয়াঘাট উপজেলার পলাশতলা গ্রামের চোরাকারবারী হারুন মিয়া (৩৪), হালুয়াঘাট পূর্ব বাজারের ট্রাক চালক সোহেল মিয়া (২৫), একই উপজেলার ঘোষবেড় গ্রামের মাহিন্দ্রা পিকআপ চালক শেখ ফরিদ (২২) ও সংগ্রা গ্রামের হেলপার হৃদয় দাস (১৮)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাঘাইতলা বাজারের চোরাকারবারী ব্যবসায়ী হারুন মিয়া চোরাই পথে আনা তার মালিকানাধীন ৫০ কেজি করে ৪৪০ বস্তা ভারতীয় চিনি একটি ট্রাক ও একটি পিকআপে করে পাচার করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে শহরের আড়াইআনী বাজার কালেমা চত্বরে অবস্থান নেয়। ভোর সোয়া পাঁচটার দিকে কালেমা চত্বর অতিক্রম করার সময় ট্রাক ও পিকআপ আটকে তল্লাসীকালে ভারতীয় ওইসব চিনির বস্তা পাওয়া যায়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক ও পিকআপসহ চিনি জব্দ করা হয়। এসময় চোরাকারবারী হারুন মিয়া (৩৪), ট্রাক চালক সোহেল মিয়া, পিকআপ চালক শেখ ফরিদ ও হেলপার হৃদয় দাসকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত কর৷ জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST