1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রামের ভেতর নারীর মরদেহ উদ্ধার - দৈনিক সংবাদের কাগজ
২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:৩৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রামের ভেতর নারীর মরদেহ উদ্ধার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬,
  • 9 Time View

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকায় ব্রিজের নিচে খালের পানিতে ভাসমান একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কুড়িকাহনিয়া বাজারসংলগ্ন ব্রিজের নিচে খালের পানিতে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখেন এলাকাবাসী। ড্রামটি অস্বাভাবিকভাবে পানিতে ভাসতে দেখে তাঁদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রামটি খুলে দেখতে পায়, এর ভেতরে এক নারীর মরদেহ রয়েছে। মরদেহটির গলায় কাপড় পেঁচানো ছিল। এ ছাড়া কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে এবং কী কারণে তাঁর মরদেহ ড্রামের ভেতরে রাখা হয়েছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি নিজেও ঘটনাস্থলে রয়েছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে মরদেহের পরিচয় শনাক্তের কাজ করছেন। তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST