1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:১৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, মার্চ ৮, ২০২৫,
  • 169 Time View

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা,শহীদ পরিবার এবং আহতদের সম্মানে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮মার্চ) দুপুরে পৌর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এই মাহফিলের আয়োজন করা হয়।

ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান মাসুম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, জেলা আমির হাফিজুর রহমান, জামায়াতের কর্মপরিষদের সদস্য ডাঃ আনোয়ার হোসেন।

ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী মাশহারুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সবুজ এর মাতা সবুজা বেগম,
মাহবুব এর মাতা মাহফুজা খাতুন, বকুল এর স্ত্রী নিলুফা আক্তার, সৌরভের বড় ভাই শুভন মিয়া, জীবন্ত শহীদ তালহা, শিবলী নোমানী, আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী জেলা সমন্বয়ক নাহিদ আহম্মেদ নিলয়, যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম, জসিম উদ্দিন, আশরাফুল ইসলাম সহ আরো অনেকে।

মতবিনিময় ও ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়।

বার্তা প্রেরক:মিজানুর রহমান
শেরপুর জেলা প্রতিনিধি,
মোবা:০১৯৮৩-৮৮৫২৪৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST