1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে গ্রাম আদালত ব্যবস্থা সক্রিয়করণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ১০:৪৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে গ্রাম আদালত ব্যবস্থা সক্রিয়করণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান ,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫,
  • 104 Time View

সরকারের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ এবং গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার জন্য পরামর্শ সংগ্রহ করার লক্ষ্যে বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় শেরপুরে গ্রাম আদালত ব্যবস্থা সক্রিয়করণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ জেলা ও দায়রা জজ এর সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরম্নল কবির। অনুষ্ঠানে রিসোর্সপার্সন হিসাবে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) তোফায়েল আহমেদ, ল্যা-সার্ভে ট্রাইবু্যনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মাহবুব আলম মুয়াদ, সিনিয়র সহকারী জজ মো. মুসলিম উদ্দিন প্রমুখ।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন শেরপুর বিচার বিভাগের অন্যান্য বিচারক, বিভিন্ন আদালতের নাজির, বেঞ্চ সহকারী, কোর্ট ইন্সপেক্টর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ সরকার,ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন এর কারিগরী ও আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্ত্মবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগীতায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভাপতির বক্তৃতায় সিনিয়র জেলা ও দায়রা জজ জহিরম্নল কবির বলেন, গ্রাম আদালত এর মাধ্যমে গ্রামের ছোট-খাট বিরোধ নিষ্পত্তি করে গ্রামের বিরোধ গ্রামেই নিস্পত্তি করতে হবে। যাতে করে স্থানীয় মানুষজন হয়রানীর শিকার না হয়। গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামের মানুষ যেমন শান্তিতে থাকতে পারবে তেমনি আদালত সমূহে মামলার চাপ কমবে।
ইউনিয়ন চেয়ারম্যানদের সঠিকভাবে গ্রাম আদালত আইন ও বিধি অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিত করতে আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST