1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে জুলাই যোদ্ধাদের মাঝে ৪৪ লাখ টাকার চেক বিতরণ - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:৪৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে জুলাই যোদ্ধাদের মাঝে ৪৪ লাখ টাকার চেক বিতরণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, মে ১৯, ২০২৫,
  • 129 Time View

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদান ৪৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। জেলা প্রশাসকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, সিভিল সার্জন ডা. মো. শাহিনসহ জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাগণ। অনুষ্ঠানে ৪৪ জন আহত জুলাই যোদ্ধাকে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৪৪ লাখ টাকার চেক প্রদান করা হয়। চেক প্রাপ্তরা হলেন- সাগর হোসেন, বিল্লাল, মো. সোহেল রানা, তারেক হাসান, শাকিল হোসেন, লাভলু মিয়া, আরিফুল ইসলাম, সুজন মিয়া, শফিকুল ইসলাম সিফাত, হারুন মিয়া, নাঈম, জাহাঙ্গীর আলম, আল-আমিন, সজীব মিয়া, মুনজির হোসেন, সুজন মাহমুদ, অনিক, কামরুল ইসলাম, হাসর উদ্দিন, জাকির হোসেন, আশিকুর রহমান, মনির হোসেন, আসাদুজ্জামান, আব্দুল মোতালেব, মছির উদ্দিন, সাজ্জাদ হোসেন, হাসিবুল হাসান, বাহার আলী, ডালিম, শাকিল মিয়া, আল মামুন সরকার, মাহমুদা তাসনিম, মো. শাহিন আলম, সেলিম মিয়া, জিসান আহাম্মেদ রনি, জাহিদ হাসান, ইবনুল মাশরাফি রিদম, আকাশ মিয়া, লিটন, আমির হোসেন, মনির উদ্দিন, লাভলু, নজরুল হকসহ ৪৪ জনকে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে এক জুলাই যোদ্ধা অভিযোগ করেন, তিনি ‘এ’ ক্যাটাগরির উপযুক্ত হলেও তাকে ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। তিনি এ বিষয়ে জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST