1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে জেল পলাতক হত্যা মামলার হাজতী মনজিল গ্রেফতার - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:৪৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে জেল পলাতক হত্যা মামলার হাজতী মনজিল গ্রেফতার

মিজানুর রহমান, , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪,
  • 150 Time View

শেরপুর কারাগার থেকে জেল পলাতক হত্যা মামলার বিচারাধীন হাজতী মনজিল হোসেন (২২)কে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বেতমারী হাওড়াপার ব্রীজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত
মনজিল হোসেন সদর উপজেলার
ঘুঘরাকান্দি এলাকার ইয়ার মাহমুদের ছেলে।

র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুস্কৃতিকারী আক্রমন করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি সহ বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার প্রায় ৫১৮ জন হাজতী ও কয়েদীদেরকে পলায়ন করতে সহায়তা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে র‌্যাব-১৪, শেরপুর জেল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক হাজতী ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে উক্ত হাজতী ও কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে। এরি ধারাবাহিকতায় হাজতী নং-৩১৮/২৪, মনজিল হোসেনকে আইনের আওতায় আনার জন্য র‌্যাব-১৪, তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শনিবার বিকেলে অভিযান চালিয়ে সদর উপজেলার বেতমারী হাওড়াপার ব্রীজ এলাকা থেকে হত্যা মামলার পলাতক বিচারাধীন হাজতী মনজিল হোসেনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব কর্তৃক গ্রেফতারকৃত হাজতী
মনজিল হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি, ০১৯৮৩৮৮৫২৪৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST