1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে ফরমান বাহিনীর তান্ডব অব্যাহত! - দৈনিক সংবাদের কাগজ
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:৪৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে ফরমান বাহিনীর তান্ডব অব্যাহত!

শেরপুর প্রতিনিধি:
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪,
  • 187 Time View

শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের খামারপড়া গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা ফরমান বাহিনীর অত্যাচার, মিথ্যা মামলা আর নানা অপকর্মে অতিষ্ঠ
মিজানুর রহমান ও তার পরিবার।

আওয়ামী লীগ সরকারের পতন হলেও থেমে নেই ফরমান বাহিনীর অত্যাচার আর নিপিড়ন। এরি জেরে গত ১৯ আগষ্ট সোমবার সকাল অনুমানিক ৯ টার দিকে ফরমানের নেতৃত্বে মৃত ফজল হকের ছেলে শান্ত মিয়া(২৭),
মো. আলতাব হোসেনের ছেলে
মো. ফরহাদ মিয়া(৩৮), মো. ফরমান আলী(৩৪),মৃত, সাইজ উদ্দিনের ছেলে মো. আলতাব হোসেন (৬০)গংরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মিজানুর রহমান ও তার মাতা সুফিয়া বেগমসহ অপরাপর ৮ জনকে এলোপাথাড়ি দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত ও যখম করে রাস্তায় ফেলে রাখে। পরে প্রতিবেশীদের সহযোগিতায়
আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় আক্রমনকারিরা
নির্যাতিতদের ঘরে থাকা আধা ভরি ওজনের একটি গলার চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে গত ২২ আগষ্ট
ফরমান সহ ৬ব্যক্তিকে স্বনামে আসামী করে সতর থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে ফরমান গংরা নির্যাতিত ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে আওয়ামী ফরমান গংদের বিরুদ্ধে।

এলাকাবাসীরা জানান, নির্যাতিত ব্যক্তিদের হয়রানি করার উদ্দেশ্যে নাটকীয় ভাবে ওই আওয়ামী লীগ নেতা ফরমান নিজেই নিজের মাথা ব্লেড দিয়ে কেটে হাসপাতালে ভর্তি হয়ে টাকার বিনিময়ে ছাব্বিশের
সার্টিফিকেট তোলার পায়তারা করছে বলে অভিযোগ উঠছে।
এই মারামারি রেশ কাটতে না কাটতেই আবারও ফরমান গংরা ২৯ সেপ্টেম্বর রোববার সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্যাতিত ব্যক্তিদের উপর আবার চড়াও হয়। সেইসাথে থানায় দায়ের করা মামলাটি তুলে নিতে হুমকি প্রদান করে।

এ বিষয়ে ভুক্তভোগী মিজানুর রহমান জানান, “আমি ও আমার পরিবার ফরমান বাহিনীর এহেন কর্মকান্ডের বিচার চাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম এ ব্যাপার সত্যতা স্বীকার করে বলেন, সরেজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST