1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে বন্য হাতির আক্রমণে মৃত্যু-১ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:১৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে বন্য হাতির আক্রমণে মৃত্যু-১

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, জুন ৩, ২০২৫,
  • 134 Time View

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাতকুচি নামাপাড়া পুরনো ফরেস্ট অফিস এলাকায় গভীর রাতে লোকালয়ে হানা দিয়ে ছুরতন নেছা নামে (৬৫) বছর বয়সী এক বিধবা বৃদ্ধাকে হত্যা করেছে বন্যহাতির পাল।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঘুমন্ত ওই বৃদ্ধার ঘরে হানা দিয়ে ঘর থেকে টেন বরে করে বাড়ির আঙিনায় ফেলে তাকে নির্মমভাবে হত্যা করে। বৃদ্ধা ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূূত্রে জানা গেছে , প্রতিদিনের মতো বৃহস্পতিবার গভীর রাতে নালিতাবাড়ীর বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় তান্ডব চালায় একদল বন্যহাতি। একপর্যায়ে বৃদ্ধ ছুরতন নেছার ঘরে হানা দিয়ে তাকে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে। বন বিভাগ জানায়, অতিসম্প্রতি ওই বৃদ্ধার বসতবাড়ি হাতি দ্বারা বিধ্বস্ত হওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে।

এর আগে বুধবার রাতে মধুটিলা ইকোপার্কের ক্যান্টিনে হানা দিয়ে ক্যান্টিন বিধ্বস্ত করে ও ভিতরে রাখা বিভিন্ন পণ্য খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করে। এমনকি বিভিন্ন ধরণের কোমল পানীয় পর্যন্ত খেয়ে ও নষ্ট করে ফেলে। গত ২০ মে রাতে ঝিনাইগাতী উপজেলার বড় গজনীর দরবেশ তলা ও গজনী-বাকাকুড়া সড়কে দু’জনকে নির্মমভাবে হত্যা করে বন্যহাতির পাল।

মধুটিলা রেঞ্জের কর্মকর্তা দেওয়ান আলী জানান, রাতভর মুষলধারে বৃষ্টি হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলেন। এমনকি ইআরটি সদস্য ও বন বিভাগের লোকজনও ঘর থেকে বেরুতে পারেনি। এই সুযোগে বন্যহাতি আক্রমণ করে তাকে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST