1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে শিক্ষার্থীদের তুলির ছোঁয়ায় নতুন সাজে বিভিন্ন স্থাপনার দেয়াল - দৈনিক সংবাদের কাগজ
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:০৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে শিক্ষার্থীদের তুলির ছোঁয়ায় নতুন সাজে বিভিন্ন স্থাপনার দেয়াল

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : বুধবার, আগস্ট ১৪, ২০২৪,
  • 197 Time View

শেরপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের তুলির ছোঁয়ায় নতুন সাজে সজ্জিত হচ্ছে বিভিন্ন স্থাপনার দেয়াল।

‘এসো শেরপুর সাজাই’ গ্রুপের উদ্যোগে শহরের ডিসি গেট, সরকারি কলেজ, খরমপুর, থানামোড়, খোয়ারপাড় শাপলা চত্বরসহ বিভিন্ন স্থাপনায় শিক্ষার্থীদের এমন চিত্র আঁকতে দেখা গেছে।

দেশকে ভালোবেসে আগলে রাখি, তুমি কে আমি কে বাংলাদেশ, আমার বিচার তুমি কর তোমার বিচার করবে কে, চাঁদা দিলেও মাইর নিলেও মাইর, আইন মানে না যে, দেশদ্রোহী সে, এমন নানান প্রতিবাদী উক্তি শোভা পাচ্ছে শহরের গুরুত্বপূর্ণ দেয়ালে দেয়ালে।

যে দেয়ালে ছিল বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপনের পসরা। তার পরিবর্তে আজ সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের রঙ তুলির ছোঁয়ায় ফুটে তুলেছে কোটা আন্দোলনের শ্লোগানসহ দেশের বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি।

‘এসো শেরপুর সাজাই’ গ্রুপের উদ্যোগে শহরের ডিসি গেট, সরকারি কলেজ, খরমপুর, থানামোড়, খোয়ারপাড় শাপলা চত্বর সহ বিভিন্ন স্থাপনায় শিক্ষার্থীদের এমন চিত্র আঁকতে দেখা গেছে।

এ সময় শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী সোহেল রানা বলেন, এসো শেরপুর সাজাই গ্রুপের উদ্যোগে আমরা বিভিন্ন স্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন সহ নানান উক্তি দিয়ে সাধারণ মানুষকে মেসেজ দিচ্ছি। আমরা চাই বাংলাদেশ তথা শেরপুর সুন্দর ভাবে সাজিয়ে উঠুক। শেরপুরকে সুন্দর ভাবে সাজাতে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

একজন দর্শনার্থী বলেন, দেয়ালে দেয়ালে রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদের পোস্টার, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব পোস্টার, ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়ালে দেয়ালে লিখন চলছে।

শিক্ষার্থীরা বিভিন্ন উক্তি স্লোগান লিখছে দেখতে সুন্দরই লাগছে।

পরিবেশবাদী সংগঠন ক্লিনআপ শেরপুরের সদস্য আশরাফুল ইসলাম জানান, শেরপুর শহর অপরিচ্ছন্ন ছিল আমরা প্রায় ৩শতাধিক ভলান্টিয়ার শহরকে পরিচ্ছন্ন করেছি। এখন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দেয়ালে দেয়ালে রং তুলিতে দেয়াল লিখন করছে। সেই সঙ্গে দেয়ালগুলোতে বিভিন্ন চিত্র,উক্তি,ছবি আঁকা হচ্ছে। এটি পরিবেশের জন্য এবং শহর সৌন্দর্যে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

মিজানুর রহমান , শেরপুর।
০১৭-৮৭৩৩০৯৭২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST