1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৪৪ জনের নামে মামলা : গ্রেপ্তার ২ - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:৪৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৪৪ জনের নামে মামলা : গ্রেপ্তার ২

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, মে ২৮, ২০২৫,
  • 192 Time View

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নির্মাণাধীন দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পরিদর্শনের খবর কাভারেজ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
এই ঘটনায় নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে প্রধান আসামী করে ৪৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। এরমধ্যে দুইজন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা গ্রামের আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) ও কাটাবাড়ি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলী (৩৫)।
বুধবার (২৮ মে) দুপুরে তাদেরকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে এখন টিভির শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল হক সৌরভ বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। এতে সংশ্লিষ্ট নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে প্রধান আসামী করে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। একইসাথে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
এদিকে, এই ঘটনায় মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনাস্থল উপজেলার সীমান্তবর্তী দাওধারা গারো পাহাড় পর্যটন এলাকা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুবক্কর সিদ্দিক। তিনি এলাকাবাসীর সাথে কথা বলে ওই ঘটনার খোঁজখবর নেন। এসময় তার সাথে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি আবুবক্কর সিদ্দিক বলেন, সরকার ও পুলিশ প্রশাসন সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখছে। যার প্রেক্ষিতে আমরা সরেজমিনে পরিদর্শন করতে এসেছি। এ বিষয়ে যা যা আইগত পদক্ষেপ রয়েছে তাই গ্রহণ করা হচ্ছে।
জানা গেছে, গত সোমবার (২৬ মে) দুপুরে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দাওধারা গারো পাহাড়ে নির্মাণাধী পর্যটন কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন করতে আসেন। বন বিভাগের আপত্তির কারনে ওই পর্যটন কেন্দ্রের স্থগিত হওয়া কাজ চালু করে পর্যটন কেন্দ্রটি স্থাপনের দাবী জানিয়ে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এলাকার লোকজন। এসময় কতিপয় বিক্ষুব্ধ এলাকাবাসী উপদেষ্টার সফরের খবর কাভারেজ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হয়। এমনকি তাদেরকে হেনস্তা ও মারধর করে। এতে ৬ সাংবাদিক আহত হন। এই ঘটনায় আহত সাংবাদিকদের পক্ষে জাহিদুল হক সৌরভ বাদী হয়ে থানায় ৪৪ জনের নামে একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গ্রেপ্তার দুইজনকে বুধবার দুপুরে শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST