1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে শান্তিময় সমাজ বিনির্মাণে মতবিনিময় সভা - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:৩২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে শান্তিময় সমাজ বিনির্মাণে মতবিনিময় সভা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫,
  • 144 Time View

দেশের চলমান সংকট নিরসনে এবং একটি অসাম্প্রদায়িক ও শান্তিময় সমাজ বিনির্মাণে তওহীদভিত্তিক আদর্শ রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে হেযবুত তওহীদ। এই লক্ষ্যে শনিবার (২৭সেপ্টেম্বর) সকালে শেরপুর পৌর শহরের নিউ আলিশান রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা হেযবুত তওহীদ আয়োজিত এই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি মো. মশিউর রহমান।

এসময় আলোচনায় অংশ নেন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এমানুল হক রানা, শেরপুর জেলা সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, জেলা মহিলা নেত্রী রোজিনা আক্তারসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

মশিউর রহমান তার বক্তব্যে বলেন, “মানবজাতির সার্বিক শান্তি ও কল্যাণ নিশ্চিত করার জীবনব্যবস্থা আল্লাহই দিয়েছেন। মানুষ তৈরি কোনো মতবাদ বা ব্যবস্থা পৃথিবীতে শান্তি কায়েম করতে পারেনি এবং পারবেও না।” তিনি আরও বলেন, “রাষ্ট্রের সর্বময় ক্ষমতার মালিক জনগণ নয়, একমাত্র আল্লাহ। তাই সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি অবশ্যই তওহীদভিত্তিক হতে হবে।”

তিনি তওহীদভিত্তিক ‘আদর্শ রাষ্ট্রব্যবস্থা’র রূপরেখা তুলে ধরে বলেন, “এই ব্যবস্থা কোনো পক্ষপাতহীন ধারা নয়। বরং এখানে থাকবে মানবজাতির সার্বিক কল্যাণের নিশ্চয়তা। নিশ্চিত হবে সকলের সম অধিকার।মানবাধিকার, বাকস্বাধীনতা ও জীবনের নিরাপত্তা।”

গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানের ছলচাতুরি, ভ্রান্ত তথ্য প্রচার, মিথ্যা প্রতিবেদন তৈরি এবং একপক্ষীয় সংবাদ পরিবেশনের মতো অপতৎপরতা থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও শান্তিপূর্ণ সমাজ গঠনে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক উদ্যোগের প্রসঙ্গে আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন, শেরপুর জেলা সাধারণ সম্পাদক মো. মুসুম মিয়া। হেযবুত তওহীদের শেরপুর জেলা সভাপতি মুনিরুজ্জামান পান্না, ময়মনসিংহ বিভাগের সভাপতি এমামুল হক বাশা, নারী নেত্রী রোজিনা আক্তারসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST