1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম - দৈনিক সংবাদের কাগজ
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:৪৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩,
  • 290 Time View

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় সহকারী রিটার্নিং অফিসার ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র নিকট মনোনয়ন পত্র জমা দেন। এ সময় সরোয়ার বাহাদুর লাল, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সন্তান ফকির সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জাকির হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি ও বণিক সমিতির সেক্রেটারি ফারুক আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুর রহমান ধলুসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ।

মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, আমি ৪ বার দলের কাছে নৌকার মনোনয়ন চেয়েছি। কিন্তু আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। বারবার শ্রীবরদী উপজেলার মানুষকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। ৫২ বছরেও ঝিনাইগাতী থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। আমি ২০ বছর যাবত ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এছাড়াও উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলাম। ঝিনাইগাতীর মানুষের অনুরোধ ও পরামর্শে উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। তাই আমি আমার এলাকার ভোটারদের সাথে মতবিনিময় ও পরামর্শ করেছি। যেহেতু আমি দীর্ঘ ২০/২৫ বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে ছিলাম ও কাজ করেছি এবং প্রায় ৫ বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম। এতে মানুষের সেবায় সার্বক্ষণিক ব্যস্ত ছিলাম। আমি আশা করছি, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ্।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST