1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
সাপাহার জবই বিলে ২৫কোটি টাকার মৎস্য আহরণের সম্ভাবনা - দৈনিক সংবাদের কাগজ
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৭:১৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

সাপাহার জবই বিলে ২৫কোটি টাকার মৎস্য আহরণের সম্ভাবনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩,
  • 260 Time View

হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার ঐতিহ্যবাহী জবই বিলে মৎস্য আহরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মাওলা।
এসময় জবই বিলের বাগডাঙ্গা ঘাটে বিল প্রাঙ্গনে অনুষ্ঠিত মৎস্য আহরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রশিদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা: রোজিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন জানান যে, এবছর প্রচন্ড খরায় কষ্ট করে বিলের অভায়াশ্রমে মা’মাছ গুলিকে রক্ষা করায় বিলে প্রচুর পরিমান মাছের জম্ম হয়েছে, যার ফলে এবছর এই বিলে ৫৫৫মে:টন মাছ উৎপাদনের লক্ষ মাত্রা ধরা হয়েছে যার মূল্য প্রায় ২৫কোটি টাকার মত। গত বছর এই বিল হতে মাৎস্য আহরণের পরিমান ছিল ৫২৭মে:টন। তিনি আরোও জানান যে, সাপাহার উপজেলার জবই বিল মৎস্য প্রকল্পের ৭৯৯জন মৎস্যজীবী এই মৎস্য সম্পদ আহরণের কাজে নিয়োজিত থাকবে। গত বছর পকল্পের মেয়াদ শেষ হওয়ায় প্রতি দিন ৪হাজার ৩শ ৮৪টাকা করে রাজস্ব কোষাগারে জমা দিয়ে বিলটি জেলা প্রসাশসক এর দপ্তর হতে লিজ গ্রহণ করে মৎস্যজীবীগন মাছ চাষ করে আসছে। গত মার্চ মাসে বিলে মাছ ধরা বন্ধ ঘোষনা করে দীর্ঘ ৬মাস পরে বৃহস্পতিবারে মৎস্য আহরণের উদ্বোধন করা হয়। জবই বিল প্রকল্পের মৎস্যজীবী দল নেতা মোন্তাজ আলী, ও বকুল হোসেন এর সাথে কথা হলে তারা জনান যে, অন্যান্য বছরের তুলনায় এবছর বিলে প্রচুর পরিমান মাছ রয়েছে, সকল মৎস্যজীবীগন এবারে অনেক লাভের মুখ দেখবেন। তাদের প্রকল্পে বর্তমান মৎস্য আহরণের ৫% হিসেবে সঞ্চিত টাকার পরিমান ৩১লক্ষ ৩৮হাজার। যা হতে প্রতিবছর মৎস্যজীবীগন ঈদ পরবে ও বিভিন্ন উৎসবে অর্থ খরচ করে থাকেন। বর্তমান সরকারের শাসনামলে ঐতিহ্যবাহী জবই বিলটি মৎস্যজীবীদের মাঝে প্রকল্প তৈরী করে দেয়ায় সাপাহারে মৎস্যজীবীগন বেশ সুখেই রয়েছেন। ভবিষ্যতে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করলে এলকার মৎস্যজীবীগন অতীতের তুলনায় সুখে জীবন যাপন করবে তাই তারা প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য সরকার বাহাদুরের দৃষ্টি কামনা করেছেন

Please Share This Post in Your Social Media

One thought on "সাপাহার জবই বিলে ২৫কোটি টাকার মৎস্য আহরণের সম্ভাবনা"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST