1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
সাবেক বক্সার মাইক টাইসন বিমানে ঘুষি দিয়ে ভক্তের মাথা ফাটালেন——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১১:৩৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

সাবেক বক্সার মাইক টাইসন বিমানে ঘুষি দিয়ে ভক্তের মাথা ফাটালেন——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ২৩, ২০২২,
  • 210 Time View

সাবেক বক্সার মাইক টাইসন বিমানে ঘুষি দিয়ে ভক্তের মাথা ফাটালেন——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি

বিমানে এক সহযাত্রীকে একের পর এক ঘুষি মেরে রক্তাক্ত করলেন সাবেক বক্সার মাইক টাইসন। বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টায় সানফ্রানসিসকো থেকে ফ্লোরিডাগামী বিমানে উঠেছিলেন টাইসন। বিমানবন্দরে বিমান ছাড়ার আগেই এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানে টাইসনের ঠিক পিছনের আসনেই বসেছিলেন তার এক ভক্ত। তিনি বার বার টাইসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। সাবেক বক্সার প্রথমে কয়েক বার ওই সহযাত্রীকে কথা বলতে বারণ করেন। কিন্তু তিনি টাইসনের অনুরোধে কর্ণপাত না করে কথা বলার চেষ্টা করতেই থাকেন।টাইসনকে কাছে পেয়ে ওই সহযাত্রী এবং তার বন্ধু অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। অনুরোধ রেখে টাইসন তাদের সঙ্গে একটি সেলফিও তোলেন। কিন্তু তারপরও টাইসনকে নানাভাবে বিরক্ত করছিলেন ওই ব্যক্তি।কয়েক মিনিট এমন চলার পর মেজাজ ঠিক রাখতে পারেননি টাইসন। আসন ছেড়ে উঠে ওই ব্যক্তির মুখে সজোরে ঘুষি চালাতে শুরু করেন। তার রুদ্র মূর্তি দেখে বিমানের অন্য যাত্রীদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়। টাইসনের ঘুষির ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েন ওই ভক্ত।বেশ কয়েকজন যাত্রী টাইসনকে শান্ত করার চেষ্টা করেন। ঘুষি থামানোর অনুরোধ করেন। দেখা যায় ওই ভক্তের কপাল ফেটে রক্ত পড়ছে। ক্ষুব্ধ টাইসন তারপরই বিমান থেকে নেমে যান।বিমানের এক যাত্রী জানিয়েছেন, টাইসনের কাছে অটোগ্রাফ চাইছিলেন ওই অনুরাগী। কিন্তু হঠাৎ করেই সাবেক বক্সার মেজাজ হারান। আহত যাত্রীকে বিমানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি পুলিশের কাছে টাইসনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST