1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
একদিনের সফরে নরসিংদীতে এলেন বস্ত্র ও পাটমন্ত্রী - দৈনিক সংবাদের কাগজ
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৫৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

একদিনের সফরে নরসিংদীতে এলেন বস্ত্র ও পাটমন্ত্রী

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা :
  • Update Time : শনিবার, জুন ১, ২০২৪,
  • 210 Time View

একদিনের সফরে নরসিংদীতে এসেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি।
শনিবার (১ জুন) সকাল ৯টায় ঢাকা থেকে সড়ক পথে তিনি নরসিংদীর সার্কিট হাউজে আসেন। এ সময় মন্ত্রীকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা প্রশাসক ড. বদিউল আলম ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি বেলা ১২টায় শিশু একাডেমির হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পাট চাষী, মিল মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি দুপুর ২টায় পৌর পার্কে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং পাট অধিদপ্তর ও জেডিপিসি,বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করেন। বিকাল ৪টায় তিনি সার্কিট হাউজের হল রুমে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। সার্কিট হাউজ থেকে তিনি সরাসরি শিবপুর উপজেলার কারারচরে ব্যক্তি মালিকানাধীন মদিনা জুট মিল পরিদর্শন করেন। সেখান থেকে তিনি সন্ধ্যা ৬টায় সদর উপজেলার সাহেপ্রতাবে অবস্থিত তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি পুরো ইনস্টিটিউট ঘুরে দেখান এবং বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুট মিল পরিদর্শন শেষে ঢাকার পথে ফিরবেন। এসময় তার সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST