1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
কুড়িগ্রামের রাজারহাটে পুত্রের ছুরির আঘাতে পিতার মৃত্যু মোঃমকবুল হোসেন (কুড়িগ্রাম জেলা ) প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:১৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

কুড়িগ্রামের রাজারহাটে পুত্রের ছুরির আঘাতে পিতার মৃত্যু মোঃমকবুল হোসেন (কুড়িগ্রাম জেলা ) প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ৪, ২০২২,
  • 233 Time View

কুড়িগ্রামের রাজারহাটে পুত্রের ছুরির আঘাতে
পিতার মৃত্যু

মোঃমকবুল হোসেন (কুড়িগ্রাম জেলা ) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে পুত্রের ছুরিকাঘাতে আহত পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্র জানায়,উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সেলিম বাজারে রবিবার প্রথম রমজানে ইফতার শেষে নিজ ঘরে অবস্থান করছিলেন পয়ার উদ্দিন (৭০)। আকস্মিক ওই ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সরাসরি পয়ার উদ্দিনের পেটে ছুরিকাঘাত করেন তারই নিজ পুত্র আব্দুল জালিল (৩৩)। ছুরিকাঘাতে পেট থেকে ভুরি বেড়িয়ে আসে পয়ার উদ্দিনের।

এসময় স্বামীকে বাঁচানোর চেষ্টা করায় ছেলে জলিলের ছুরির কোপে তার মা জেলেখা বেগমও (৫৫) আহত হন। চিৎকার শুনে প্রতিবেশিরা দৌড়ে আসলে পালিয়ে যায় ঘাতক আব্দুল জলিল। পরে রাতেই পয়ার উদ্দিনকে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মৃত্যু হয় পয়ার উদ্দিনের।

অনুসন্ধানে জানা যায় ,ঘাতক আব্দুল জলিল দীর্ঘদিন ধরে বাবার কাছ থেকে নিজের নামে জমি লিখে দেয়ার দাবী করে আসছিল। এরই জের ধরে আব্দুল জলিল তার বাবাকে খুন করার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে।
নিহত পয়ার উদ্দিনের স্ত্রী জেলেরা বেগম বলেন,জলিল তিনটি বিয়ে করেছে একটা বৌও তার সংসার করে না। স্বভাবগত কারনে,সে বিভিন্ন সময়ে তার জমির ভাগ চেয়ে আসছে,সে নাকি ভাগের জমি বিক্রি করে বৌকে ফিরে আনবে। তার বাবা জীবিত থাকতে জমির ভাগ দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে জলিল তার বাবার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পয়ার উদ্দিনের মৃত্যুর পূর্বে জোলেখা বেগম বাদী হয়ে রাজারহাট থানায় তার পুত্র আব্দুল জলিলের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এখন সেটি হত্যা মামলায় রুপান্তরিত হবে।ঘাতক আব্দুল জলিল আসামী গ্রেফতার হয়েছে। আগামীকাল তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান।

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
তারিখঃ০৪/০৪/২০২২ইং
মোবাঃ-০১৭৩৯০১৮৩২৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST