1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতীতে কম্বাইন হারভেস্টারে কৃষি প্রণোদনায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর ধান কর্তন উদ্বোধন - দৈনিক সংবাদের কাগজ
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৪:৩৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতীতে কম্বাইন হারভেস্টারে কৃষি প্রণোদনায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর ধান কর্তন উদ্বোধন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, মে ১২, ২০২৫,
  • 133 Time View

শেরপুর জেলার ঝিনাইগাতীতে সমলয় পদ্ধতিতে চাষাবাদের ধান কর্তণের শুভ উদ্বোধন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: ফরহাদ হোসেন,সমবায় অফিসার মো. রুকুনুজ্জামনসহ অন্যন্য কর্মকর্তা এবং স্থানীয় কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ঝিনাইগাতীতে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর ৫০ জন উপকারভোগীদের মাঝে ৫০ একর জমি চাষাবাদের জন্য বীজ, ২ টন ডিএপি সার ২.৫ টন এমওপি সার ৪.৫ টন ইউরিয়া সার প্রদান করা হয়। রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপনের জন্য ৪৫০০ টি সীডলিং ট্রে তে বীজতলা করা হয়।

চারার বয়স ২৮-৩০ দিন হলে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে উক্ত প্রদর্শনী প্লটে ধানের চারা রোপন করা হয়। চারা রোপনের প্রায় ৪ মাস পরে কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা ৫০ একর জমিতে আজ ১২ মে সোমবার ধান কর্তনের উদ্বোধন করা হয়। তা ছাড়া পর্যায়ক্রমে ৫০ একর জমির ধান যন্ত্রের মাধ্যমে উপজেলা কৃষি অফিস, ঝিনাইগাতীর তত্ত্বাবধানে কর্তন করে দেয়া হবে বলে কৃষি কর্মকর্তা জানান।

তিনি বলেন, সমলয় চাষের মূল উদ্দেশ্য হচ্ছে, কৃষিতে যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমিয়ে আনা।

এ পদ্ধতিতে বিঘা প্রতি ৩৫-৪০ মন ধান উৎপাদন হয়, স্বল্প সময়ে বোরো ফসল রোপন ও কর্তন, বোরো ফসল চাষে শ্রমিক খরচ সাশ্রয় ও উৎপাদন খরচ কমানো, একর্মসূচির আওতাভুক্ত ও পার্শ্ববর্তী কৃষকদের কৃষি যন্ত্রের ব্যবহার ও সমলয় চাষাবাদে উদ্বুদ্ধ করণ এবং শ্রমিকের বদলে মেশিনের ব্যবহারে উৎপাদন ব্যয় কমিয়ে আনাই আমাদের লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST