1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ - দৈনিক সংবাদের কাগজ
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:৩৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪,
  • 157 Time View

শেরপুর জেলার ঝিনাইগাতী ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম,ভুট্রা,চিনাবাদাম,পেঁয়াজ,মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪হাজার ১শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলো বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি পালিত হয়।

বুধবার(৬নভেম্বর) দুপুরে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।কৃষি প্রণোদনা মধ্যে ২১০০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি সরিষা,১০কেজি এমওপি, ১০ কেজি ডিএমপি,২০জন কৃষককে ১ কেজি পেঁয়াজ, ১০ কেজি এমওপি,১০ কেজি ডিএমপি,১৫০ জন কৃষককে ২০ কেজি গম,১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএমপি,১৪০জন কৃষককে ২ কেজি ভুট্রা, ১০ কেজি এমওপি,১০ কেজি ডিএমপি প্রদান করা হয়।

ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেনের সভাপতিত্বে উক্ত বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালণায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রাজিবুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী,পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।এসময় উপজেলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, উপকারভোগী কৃষক ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST