1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নওগাঁর পত্নীতলায় পৌর মেয়র লাঞ্চিত হওয়ার ঘটনায় মানববন্ধন - দৈনিক সংবাদের কাগজ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:৫০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নওগাঁর পত্নীতলায় পৌর মেয়র লাঞ্চিত হওয়ার ঘটনায় মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২,
  • 247 Time View

 স্টাফ রিপোর্টার,মোঃ রাকিবঃ নওগাঁর পত্নীতলয় নজিপুর পৌর ভবনে কাউন্সিলর কর্তৃক মেয়র রেজাউল কবির চৌধুরী বাবুকে শারীরিক আঘাত ও লাঞ্চিত করার প্রতিবাদে মঙ্গলবার সকালে পৌর কার্যালয়ের সামনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এবং পৌরবাসীর পক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানাগেছে, সোমবার নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু পৌর কার্যালয়ের নিচতলায় বসে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় কিছু বিলে স্বাক্ষর না করায় ৯ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিতু ক্ষিপ্ত হন এবং তাৎক্ষণিক মেয়রকে উক্ত বিল গুলোতে স্বাক্ষর করতে বলেন। মেয়র বিলে স্বাক্ষর করতে না চাইলে কাউন্সিলর মিতু আকস্মিক ভাবে মেয়রকে উদ্দেশ্য করে চেয়ার ছুড়ে মারেন। এতে মেয়র মেঝেতে পড়ে গেলে মিতু মেয়র বাবুকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকলে পৌরসভার কর্মকতা-কর্মচারীরা মেয়রকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এব্যাপারে মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু বলেন, পৌরসভার অনুমোদন ছাড়াই কাউন্সিলর মিতু নিজে কিছু কাজ করেছেন আর সে সব বিলে আমাকে স্বাক্ষর দিতে বলেন। নিয়ম বহির্ভূত কাজের বিলে আমি স্বাক্ষর দিতে না চাইলে তিনি আমার ওপর অতর্কিত হামলা করেন। এবিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলাম শাহ্ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা নিশ্চিত করে বলেন মেয়রের পক্ষ থেকে মেয়রের স্ত্রী সোমবার সন্ধ্যায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ উক্ত কাউন্সিলরকে রাতেই আটক করে মঙ্গলবার কাউন্সিলর মিজানুর রহমান মিতুকে নওগাঁ কোর্ট হাজতে প্রেরন করেছে। মানববন্ধনে কাউন্সিলর কর্তৃক মেয়র শারীরিক আঘাত ও লাঞ্চিত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত নজিপুর পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কলম বিরতির ঘোষনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST