1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুঃ - দৈনিক সংবাদের কাগজ
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুঃ

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩,
  • 188 Time View

আবু সাইদ চৌধুরী , রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে ১৪ মাস বয়সি শিশু মো: আয়ানের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত শিশু আয়ান বড়িয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

জানা গেছে, এদিন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শিশু আয়ান বাড়ির খলিয়ানে খেলাধুলা করছিল। এ সময় সবার অজান্তে খলিয়ানের পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে শিশু আয়ানকে পুকুরের পানিতে দেখতে পান পরিবারের লোকজন। এ সময় তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু আয়ানকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, পুকুরের পানিতে ডুবে শিশু আয়ানের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST