1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নকলায় ভাই বউয়ের লাঠির আঘাতে ভাসুর নিহত: আটক ২ - দৈনিক সংবাদের কাগজ
৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সন্ধ্যা ৭:২৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নকলায় ভাই বউয়ের লাঠির আঘাতে ভাসুর নিহত: আটক ২

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, এপ্রিল ২১, ২০২৪,
  • 221 Time View

শেরপুরের নকলায় প্রতিবেশি ভাবীর লাঠির আঘাতে ভাসুর মোরাদ হোসেন (৫৫) নামের এক সিকিউরিটি গার্ডের নিহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার টালকী ইউনিয়নের পূর্বটালকী গ্রামে এ ঘটনা ঘটে। মোরাদ একই গ্রামের মৃত রহিম মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মোরাদ হোসেন দীর্ঘদিন যাবৎ ঢাকার কল্যাণপুর এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরী করতেন। তার চাচাত ভাই জালাল উদ্দিনের সাথে বশতবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ চলে আসছিল। ঈদে ছুটি না পেয়ে আজ সকালে মোরাদ ঢাকা থেকে নিজ বাড়ি পূর্ব টালকীতে আসেন। সাথে কিছু ঘরের আসবাবপত্র নিয়ে আসেন। আসবাবপত্র নিয়ে বাড়িতে প্রবেশ নিয়ে চাচাত ভাইয়ের বউ মাজেদা বেগমের সাথে তর্কবিতর্কের এক পর্যায় মাজেদা বেগম লাঠি দিয়ে মাথার পিছনে আঘাত করলে মোরাদ মাটিতে পরে যায়।

স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

এ ঘটনায় মাজেদা বেগম ও তার মেয়ে খুসি বেগমকে আটক করে পুলিশ। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, টালকি ইউনিয়নের পূর্বটালকী গ্রামে জমি সংক্রন্তে পূর্বশত্রুতার জেরে তর্কবিতর্কের এক পর্যায়ে মাজেদা বেগম লাঠির আঘাত করে মোরাদ হোসনকে। পরে মোরাদকে আহত অবস্থায় নকলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাজেদা বেগম ও তার মেয়ে খুসিকে আটক করা হয়েছে।

মরদেহের সুরুতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্ব ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST