1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে ১১৯ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-২ - দৈনিক সংবাদের কাগজ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৪:২৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে ১১৯ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-২

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪,
  • 234 Time View

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় ১১৯ বোতল ভারতীয় মদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৪এপ্রিল বৃহস্পতিবার রাতে উপজেলার আন্ধারুপাড়া বাতকুচি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকার মৃত আঃ রহমানের ছেলে শামীম মিয়া(২৮) এবং একই এলাকার মো. আব্বাস আলী’র ছেলে আল আমিন(৩২)।

নালিতাবাড়ী পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভুঁইয়ার নির্দেশে উপজেলার আন্ধারুপাড়া বাতকুচি এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় তল্লাশি চালিয়ে ১২ বোতল রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের (৭৫০এমএল), ১২ বোতল ম্যাজিক মোমেন্ট ব্র্যান্ডের (৩৭৫এমএল) এবং ৯৫ বোতল রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের (৩৭৫এমএল) সহ মোট ১১৯ বোতল ভারতীয় মদসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূইয়া জানান, গ্রেপ্তারকৃত দুই ব্যাক্তি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST