1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নিউইয়র্কে বাংলাদেশি ছাত্রীকে দুর্বৃত্তের ধাক্কা ট্রেনে কাটা পড়ে মৃত্যু——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:২৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নিউইয়র্কে বাংলাদেশি ছাত্রীকে দুর্বৃত্তের ধাক্কা ট্রেনে কাটা পড়ে মৃত্যু——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : বুধবার, মে ১৮, ২০২২,
  • 213 Time View

নিউইয়র্কে বাংলাদেশি ছাত্রীকে দুর্বৃত্তের ধাক্কা ট্রেনে কাটা পড়ে মৃত্যু——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনে কাটা পড়ে জিনাত হোসেন (২৪) নামে এক বাংলাদেশি ছাত্রীর মৃত্যু হয়েছে।স্থানীয় সময় বুধবার (১১ মে) রাত ৯টার দিকে কলেজের ক্লাস শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।ঘটনার সময় দূবৃর্ত্তরা তাকে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলে দেয়। সাথে সাথে সে মারা যায়। জিনাত হোসেনের স্বজন ও শুভাকাঙ্খীদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। জিনাত হোসেন হান্টার কলেজের শিক্ষার্থী ছিলেন। তবে জিনাত নিহত হওয়ার ব্যাপারে এনওয়াইপিডি এই রিপোর্ট লেখা পর্যন্ত অফিসিয়ালী কিছুই জানায়নি। পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে।জানা গেছে, নিহত জিনাত হোসেন বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. মোহাম্মদ ইনামুল হকের ভায়রা ভাই আমীর হোসেনের কন্যা। তাদের দেশের বাড়ী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার জগতপুর গ্রাম। জিনাত ২০১৫ সালে মা-বাবার সাথে যুক্তরাষ্ট্রে আভিবাসী হন। সে ব্রুকলীনের নাইথ এভিনিউতে পরিবারের সাথে বসাবাস করতো। ঘটনার সময় সে নিউইয়র্ক সিটির হান্টার কলেজ থেকে বাসায় ফিরছিলো। তার এই মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মাঝে। কেননা, বিপুল সংখ্যক স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীকে প্রতিদিন সাবওয়েতে (পাতাল ট্রেন) চলাচল করতে হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST