1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বানারীপাড়ায় বসতীয় টিনের ঘর ভেঙে লুটপাট, আইনি প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ - দৈনিক সংবাদের কাগজ
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:০৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বানারীপাড়ায় বসতীয় টিনের ঘর ভেঙে লুটপাট, আইনি প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ

বরিশাল বানারীপাড়া প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪,
  • 213 Time View

বরিশালের বানারীপাড়ায় আইনি প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কমল মিস্ত্রি। জানা গেছে উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের নীল কান্ত মিস্তিরির ছেলে কমল মিস্ত্রি ও আবদুল গনির ছেলে সাইদুল ইসলাম প্রতিবেশী এবং তারা পাশাপাশি ঘরের বাসিন্দা। দীর্ঘদিন যাবত বিবাদী সাইদুল ইসলামের সাথে জমিজমা নিয়ে মোকাম বরিশাল বানারীপাড়া বিজ্ঞ সহকারী জজ আদালতে দেং মোং নং- ১৮/২০২০(বানারীপাড়া) বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এরই ধারাবাহিকতায় ১১সেপ্টেম্বর বুধবার সকালে কমল ও তার পরিবারের অন্য সদস্যরা না থাকার সুযোগে সাইদুল ইসলাম সহ ৭/৮ জন অজ্ঞাতনামা ভাড়াটিয়া একত্রিত হয়ে দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে কমলের উত্তরের পোতার বসতীয় টিনের ঘর ভেঙে লুটপাট করে নিয়ে যায়। পরে এ সংবাদ পেয়ে কমল ওই দিন সকাল ৯ টার সময়ে বাড়িতে এসে দেখতে পান তার ঘরের পোতা খালি পরে আছে। এবিষয়ে কমল সাইদুলের কাছে জানতে চাইলে সে বলে তোমার ঘর পরিতে উঠাইয়া নিয়ে গেছে এছাড়াও কমলকে হুমকি ধামকি দেয় সাইদুল। এমন ঘটনার সংবাদ পেয়ে সংবাদ কর্মীরা ঘটনাস্থলে গেলে সাইদুল ইসলামকে বাসায় পাওয়া যায়নি। তবে সাইদুলের স্ত্রী জানান ওই ঘরের জায়গা তাদের সম্পত্তি, আদালতের মামলার বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST