1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বানারীপাড়ার মলুহার ওয়াজেদিয়া স্কুলের সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল হাই - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:২৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বানারীপাড়ার মলুহার ওয়াজেদিয়া স্কুলের সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল হাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২,
  • 217 Time View

 জাকির হোসেন// বরিশালের বানারীপাড়ার মলুহার ওয়াজেদিয়া স্কুলের সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আব্দুল হাই। বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষানুরাগী সদস্য ঢাকার বিডিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুল হাই এবারের বিজয়ের মধ্য দিয়ে তৃতীয় বারের মত বানারীপাড়ার ঐতিহ্যবাহী মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। ১৬ মার্চ বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোস্তফা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মো. আব্দুল হাই তৃতীয় বারের মত বিনা প্রতিদ্বন্ধিতায় উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদাধিকার বলে কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া, শিক্ষক প্রতিনিধি সদস্য মোস্তাকুন্নবী ও মো.সাইফুল ইসলাম,সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য মানছুরা আক্তার,অভিভাবক সদস্য নজরুল ইসলাম,মো. শাকিল আহম্মেদ,আবুল কালাম ও আ.রব এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোসাম্মৎ জেবুন্নেছা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলুহার ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম,উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম মজিবর রহমান বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল,ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম,আওয়ামী লীগ নেতা নয়নগীর প্রমূখ। প্রসঙ্গত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাকোত্তর ডিগ্রি অর্জণকারী আলহাজ্ব মো. আব্দুল হাই দীর্ঘ দিন ধরে মলুহার ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার গভর্নিং বডিরও সভাপতি হিসেবে মেধা,সততা,কর্মদক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালণ করছেন। এদিকে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো.আব্দুল হাই তৃতীয় বারের মত ঐতিহ্যবাহী মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST