1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বিউটি অফ ঝিনাইগাতী স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে পাখিদের নিরাপদ আশ্রয়ে গাছে গাছে মাটির হাঁড়ি কর্মসূচি অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:৩৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বিউটি অফ ঝিনাইগাতী স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে পাখিদের নিরাপদ আশ্রয়ে গাছে গাছে মাটির হাঁড়ি কর্মসূচি অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫,
  • 110 Time View

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতীতে ভিনদেশি পাখিদের নিরাপদ আশ্রয় তৈরিতে ‘গাছে-গাছে মাটির হাঁড়ি’ স্থাপন করে বাসা তৈরির মাধ্যমে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিউটি অফ ঝিনাইগাতী ।

বিউটি অফ ঝিনাইগাতী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশাররফ বলেন পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এদের রক্ষায় এগিয়ে আসুন, ঝিনাইগাতী উপজেলা পরিষদ এর আশপাশে বিভিন্ন প্রজাতির গাছে অর্ধশতাধিক মাটির হাঁড়ি স্থাপন করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ বিভাগের সংগঠক লুৎফর রহমান লাজু বলেন, পাখিরা আমাদের পরিবেশের অপরিহার্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের নিরাপদ ঘর ও বসবাস নিশ্চিত করা সবার কর্তব্যের মধ্যে পড়ে। পাখিরা প্রকৃতির অপরিহার্য সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের একটি উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব করে থাকে।

তারা আরও জানান, পাখিদের জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বসানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে এসব মাটির হাঁড়ি ঝড়-বৃষ্টি ও শীত থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রজননে পাখিদের সহায়ক ভূমিকা পালন করবে। এ উদ্যোগ ধীরে ধীরে জেলা-উপজেলায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডা:এ.টি. এম ফয়জুর রাজ্জাক আকন্দ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ঝিনাইগাতী শেরপুর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,মো: আল-আমীন অফিসার ইনচার্জ ঝিনাইগাতী শেরপুর,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শান্ত সিফাত, শাহীন আলম, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান, সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST