1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বিজিবি'র অভিযানে ১কোটি ৫৭ লক্ষ টাকার রুপার অলংকারসহ আটক-২ - দৈনিক সংবাদের কাগজ
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১১:০৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বিজিবি’র অভিযানে ১কোটি ৫৭ লক্ষ টাকার রুপার অলংকারসহ আটক-২

মোঃ মোস্তাফিজুর রহমান , শার্শা প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫,
  • 118 Time View

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা হতে ০২জন আসামীসহ ১,৫৭,২১,৫০০/-(এক কোটি সাতান্ন লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় রুপার অলংকার আটক।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, রুপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ০০৫০ ঘটিকায় যশোর জেলার শার্শা থানার অন্তর্গত নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)এর একটি বিশেষ টহলদল সাতক্ষীরা থেকে ঢাকাগামী হামদান পরিবহন(যশোর-ব-১১-০২৬৬)এর একটি বাস তল্লাশী করে ০২জন আসামীসহ ব্যাগের ভিতর হতে স্কচটেপ দ্বারা মোড়ানো ছোট বড় ৭১ টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেট হতে সর্বমোট ১,৫৭,২১,৫০০/-(এক কোটি সাতান্ন লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা মূল্যের ৭০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা রুপার অলংকারগুলো ভারত হতে বাংলাদেশে পাচার করে নিয়ে এসেছে বলে স্বীকার করে। আটককৃত আসামীরা হলেন১। মোঃ জাহাঙ্গীর কবির লিটু (৪৮) পিতা- মৃত কাসেম আলী, গ্রাম- বাগরি, পোস্ট-বাগছড়া থানা-শাশা, জেলা- যশোর ।২। মোঃ মেহেদী হাসান (২৫) পিতা- মোঃ জাহাঙ্গির কবির লিটুন, গ্রাম- বাগরি, পোস্ট-বাগছড়া থানা-শাশা, জেলা- যশোর।

আটককৃত আসামীদেরকে শার্শা থানায় মামলা দায়ের এর মাধ্যমে শার্শা থানায় এবং ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার যশোর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST