1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য অহিদুলকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল - দৈনিক সংবাদের কাগজ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৫:৩৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য অহিদুলকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধি:
  • Update Time : শনিবার, অক্টোবর ১২, ২০২৪,
  • 145 Time View

বেনাপোলে মাছের ঘের থেকে অহিদুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বেনাপোল পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শনিবার বিকালে বেনাপোল বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

নিহত অহিদুল ইসলাম বেনাপোল সীমান্তের চাত্রের বিল এলাকার আক্তার মাহমুদ বাবলুর মাছের ঘেরে গার্ডের কাজ করতেন এবং একই সাথে সে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।

গত ১০ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন অহিদুল ইসলাম। নিখোঁজের একদিন পরে গতকাল দুপুরে মাছের ঘের থেকে মরদেহ উদ্ধার হলে অহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে দাবি জানিয়ে খুনিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার লক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বিএনপি নেতাকর্মিরা।

এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য শাহাবুদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেরুল্লাহ, শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা, যুগ্ম্ন আহ্বায়ক জনি হায়দার, শার্শা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সিনিয়র যগ্ম আহ্বায়ক রাজ, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম্ন আহ্বায়ক সাগর, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন ও সনি, কৃষক দলের জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবুসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে দেশ স্বাধীন হলেও আওয়ামীলীগের খুনি সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় পরিকল্পিত হত্যা সহ অপকর্ম চালিয়ে যাচ্ছে। অতিদ্রুত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে প্রশাসনের প্রতি হুশিয়ারী দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST