1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেলো ইলিশের প্রথম চালান মোস্তাফিজুর রহমান , বিশেষ প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:১০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেলো ইলিশের প্রথম চালান মোস্তাফিজুর রহমান , বিশেষ প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১১, ২০২২,
  • 192 Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। যার প্রথম দিনে বেনাপোল বন্দর দিয়ে দুটি ট্রাকে ৮ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করেছে।

ইলিশ রপ্তানি কারক মাহিমা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান। আর আমদানি কারক ভারতের এস আর ইন্টারন্যাশনাল । পণ্য চালানটি বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করে জিইও (GEO) নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ।
এছাড়া প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার মূল্য নির্ধারন করা হয়েছে। দুই দেশেই শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রপ্তানি করা হয়। এ ইলিশ ভারতে রপ্তানির জন্য বাংলাদেশি ৪৯ টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছেন।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন অফিসের পরিদর্শক মাহাবুব জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজা উপলক্ষে সরকার গত ৪ সেপ্টম্বর বাংলাদেশের ৪৯ জন রপ্তানি কারককে প্রত্যেককে ৫০ টন করে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ইলিশ ভারতে রফতানির নির্দেশ রয়েছে বাণিজ্য মন্ত্রনালয়ের। আজ প্রথম চালানে মাহিমা এন্টারপ্রাইজ নামে এক রপ্তানিকারক ৮ টন ইলিশ ভারতে পাঠালো।
মাছ রপ্তানিকারক প্রতিনিধি জিইও(GEO) সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি আব্দুর রাজ্জাক জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে দূর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন হয়।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশের সব চালান পাঠানোর নির্দেশনা রয়েছে। এবং যার মধ্যে থেকে তারা আজ প্রথম চালানে ৮ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST