1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান - দৈনিক সংবাদের কাগজ
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:২৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, মার্চ ২৭, ২০২৪,
  • 182 Time View

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে শেরপুরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮ টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন
জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল খায়রুম ও পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা।

উদ্বোধনের আগে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। পরে শেরপুর জেলা পুলিশ দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দল, আনসার-ভিডিপি দল, বাংলাদেশ জেল দল, বিএনসিসি, স্কাউট, রোভার স্কাউট, সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী দলের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ প্যারাডের অভিবাদন গ্রহণ এবং পরিদর্শন করেন সম্মানিত জেলা প্রশাসক ও সম্মানিত পুলিশ সুপার, শেরপুর মহোদয়।

কুচকাওয়াজ প্যারেড শেষে শেরপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। মনোজ্ঞ ডিসপ্লে শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

মহান স্বাধীনতা দিবস কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর পুলিশ লাইন্সের আরআই জনাব মোঃ আজিবর রহমান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিক সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST