1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শার্শায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এম পি মহাদয়কে সংবর্ধনা - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:১১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শার্শায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এম পি মহাদয়কে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২৫, ২০২২,
  • 228 Time View

নূরে হাবিব,বিশেষ প্রতিনিধিঃ যশোরের শার্শার কাগমারী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় এম পি শেখ আফিল উদ্দিন মহাদয়ক সংবর্ধনা প্রদান করা হয়। ২৫শে মার্চ শুক্রবার সকাল ১০ঃ৩০ মিনিটে উক্ত বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাসুদ আক্তার (বাবু খান) এর সভাপতিত্বে ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আসন অলংকৃত করেন শেখ আফিল উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, ৮৫ যশোর-১ শার্শা, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সভাপতি, শার্শা উপজেলা আওয়ামীলীগ ও শার্শা উপজেলা চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন,অধ্যক্ষ ইব্রাহীম খলিল, যুগ্ন সাধারণ সম্পাদক, শার্শা উপজেলা আওয়ামীলীগ, মোঃ এনামুল হক মুকুল, ভারপ্রাপ্ত সভাপতি, বেনাপোল পৌর আওয়ামীলীগ, মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক, বেনাপোল পৌর আওয়ামীলীগ, মোঃ অহিদুজ্জামান অহিদ, সভাপতি, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগ, মোঃ বজলুর রহমান, চেয়ারম্যান- ৪নং বেনাপোল ইউনিয়ান পরিষদ। উক্ত অনুুষ্ঠানে সভাপতি, শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও সুধীজনদের বক্তব্যে প্রত্যকে স্কুলটি এম পি ও ভুক্ত সহ নানা অসুবিধার কথা তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ আফিল উদ্দিন এম পি বলেন, আমি আপনাদের দাবীদাবা গুলো সবই মেনে নেব কিন্তু শিক্ষার মানটা শিক্ষক এবং অভিভাবকদেরকেই ঠিক করতে হবে। প্রত্যেক অভিভাবকের প্রতি তিনি তাদের সন্তানদের প্রতি বেশি করে সুনজর রাখার জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন, একটা শিশুর শক্ত ভবিষ্যৎ তৈরি করার সঠিক সময়ই এই প্রাথমিক পর্যায়ে, একারণে এই সময়টি শিশুদের প্রতি সঠিকভাবে পর্যালোচনা ও যত্নবান হতে হবে। তাহলে প্রত্যকটি শিশুই ভবিষৎতে দেশের এক একটি মূল্যবান সম্পদে পরিণত হবে। সমাপনী বক্তব্যে সভাপতি মাসুদ আক্তার (বাবু খান) উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST