1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু, নানা উপকরণ বিতরণ - দৈনিক সংবাদের কাগজ
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১২:০৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু, নানা উপকরণ বিতরণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, মার্চ ১৯, ২০২৫,
  • 130 Time View

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ৫০ পরিবারের মাঝে বকনা গরু ও নানা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এবিএম আব্দুর রউফ ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম. ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রজব আলী, ময়মনসিংহ বিভাগের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও সাংবাদিক, লুৎফর রহমান লাজু ও সাংবাদিক শান্ত শিফাত প্রমুখ।

উপকরণর মধ্যে ছিল ১০০ কেজি করে গবাদি পশুর খাদ্য, ৫ পাতা টিন, ৪টি ঘরের খুঁটি এবং ২ প্যাকেট ভিটামিন ও মিনারেল ওষুধ। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এবিএম আব্দুর রউফ বলেন, “প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং মানুষের জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ দপ্তর কাজ করে যাচ্ছে।

এই বিতরণের পূর্বেও বকনা গরু, মুরগি, ভেড়া ও ষাড় গরু বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে ও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” উপকারভোগী এক নারী বলেন, “উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে আমাদের গরু, খাদ্য-ওষুধ, টিন আর ঘরের খুঁটি দেওয়া হয়েছে। আমরা অনেক উপকৃত হয়েছি। আমরা খুব খুশি।

“ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, প্রাণিসম্পদ দপ্তরের এই উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অর্থনৈতিক ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST