1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে চাঁদা উত্তোলণ করে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত - দৈনিক সংবাদের কাগজ
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ২:২৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে চাঁদা উত্তোলণ করে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : শনিবার, নভেম্বর ৪, ২০২৩,
  • 228 Time View

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যদায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলণের মধ্য দিয়ে পালিত হয়েছে।এ দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান সমবায়ের নিবন্ধনকৃত সমিতির নিকট থেকে চাঁদা উত্তোলণ করে দিবসটি পালন করেন।সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীরের সভাপতিত্বে সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম, এ ওয়ারেজ নাইম।আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম,জাসদের সাধারণ সম্পাদক এ,কে,এম ছামেদুল হক,আদর্শ ক্লাব এর সহ সভাপতি মেহেদি হাসান হালিম, উত্তরণ ক্লাব এর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশীদ দুদু প্রমুখ।চাঁদা উত্তোলণের ব্যাপারে উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইমের নিকট জানতে চাওয়া হলে তিনি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি আমি এ ব্যাপারে জানিনা।উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফুল কবীর জানান আমি আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় না থাকায় অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেছি চাঁদা উত্তোলণের ব্যাপারে আমি কিছুই জানি না।এ ব্যাপারে সমবায় কর্মকর্তা রুকনুজ্জামনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।তিনি সমিতি অডিটের নামেও অনিয়ম করে থাকেন বলে সদস্যদের মৌখিক অভিযোগ রয়েছে । অনুষ্ঠানে বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST