1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের নকলায় অটো টেম্পু-রিক্সা স্ট্যান্ড পরিচালনার কার্যকরী উপ-কমিটি গঠন - দৈনিক সংবাদের কাগজ
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১:২৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের নকলায় অটো টেম্পু-রিক্সা স্ট্যান্ড পরিচালনার কার্যকরী উপ-কমিটি গঠন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫,
  • 141 Time View

শেরপুরের নকলায় অটো টেম্পু ও সিএনজি চালিত অটো রিক্সা স্ট্যান্ড পরিচালনায় নতুন কার্যকরী উপ-কমিটি গঠন করা হয়েছে। মো. আকরাম হোসেনকে সভাপতি ও মো. রুবেল সরকারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী নকলা উপজেলা শাখার উপ-কমিটি গঠন করা হয়। শেরপুর জেলা শাখার আওতাধীন নবগঠিত উপ-কমিটির কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করা হয়। শেরপুর জেলা কার্যালয়ে জেলা কমিটির আয়োজনে সাধারণ সভায় জেলা কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলাম জুন, কার্যকরী সভাপতি মো. মাসুদুর রহমান নয়ন ও সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিনের যৌথ স্বাক্ষরে এই উপ-কমিটির অনুমোদন করেছে। নবগঠিত উপ-কমিটির অন্যান্যরা হলেন, কার্যকরী সভাপতি মো. নাজমুল হক নওফেল, সহ-সভাপতি মো. লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নূর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. লিটন শেখ, সাংগঠনিক সম্পাদক মো. মফিদুল হক পলাশ, কোষাধ্যক্ষ মো. হামিদুল হক, দপ্তর সম্পাদক মো. জাকারিয়া জিকি, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবীর, ক্রীড়া সম্পাদক মো. আজাদ এবং ২জন কার্যকরী সদস্য মো. নবিজুল হক ও মো. হাফিজুল ইসলাম। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন-নকলা পৌর বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মো. শফিউল আলম পলাশ, পৌর যুবদলের আহবায়ক মো. মশিউর রহমান লোটাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাসেল সরকার, পৌর শ্রমিক দলের সাবেক আহবায়ক মো. হিরা মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST