1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ গ্ৰেফতার -২ - দৈনিক সংবাদের কাগজ
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:২৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ গ্ৰেফতার -২

মিজানুর রহমান, শেরপুর জেলা , প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪,
  • 163 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার(৬নভেম্বর) রাতে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) এর নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকা তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকার জিয়ারুল হকের ছেলে আলী হোসেন (২৬)।

পুলিশ জানায়, বুধবার রাতে মাদক ‌বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্য উপজেলার চারআলী বাজারে অবস্থান নেয় থানা পুলিশের একটি দল। এসময় ওই দলটির কাছে সংবাদ আসে যে, দাওধারা কাটাবাড়ি থেকে চারআলীগামী একটি মাইক্রোবাসে বিপুল পরিমাণে ভারতীয় মদ পাচার হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে মাইক্রোবাস ফেলে রেখে মাদক কারবারিরা পালিয়ে যেতে চেষ্টা করে। পুলিশ আশরাফুল ও আলী হোসেন নামে দুইজনকে ৭৭৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ আটক করলেও আপেল নামে আরেক কারবারি পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১০ লক্ষ ৭০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম জানান,৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি,০১৯৮৩৮৮৫২৪৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST