1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের শ্রীবরদীতে বাস- ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত- ২, আহত-১০ - দৈনিক সংবাদের কাগজ
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:৩৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের শ্রীবরদীতে বাস- ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত- ২, আহত-১০

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪,
  • 244 Time View

শেরপুরের শ্রীবরদীতে যাত্রীবাহি বাস ও লাকড়ি বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ২জন সহ আহত হয়েছে অন্তত ১০ জন।

২১ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায নিহতরা হচ্ছেন শ্রীবরদী উপজেলার বড়পোড়াগড় এলাকার মফিজ উদ্দিনের ছেলে ট্রলির হেলপার হামিদুর রহমান (২৬) ও পার্শ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকার আব্দুল বারেকের ছেলে গোলাম ফারুক লিটন (৫০)। এসময় বড়পোড়াগড় এলাকার শাহেদ আলীর ছেলে ট্রলির চালক রমজান আলী (২০)সহ আহত হয়েছে অন্তত ১০ জন।

প্রতক্ষদর্শী ও পুলিশ জানায়, বকশিগঞ্জগামী যাত্রীবাহী মামনি পরিবহনের বাসের ড্রাইভার ঘুমন্তবস্থায় থাকায় বাসের এসিস্ট্যান্ট বাসটি চালাচ্ছিল। এতে দ্রুতগামী বাসটি লাকড়িবাহী ট্রলিকে ধাক্কা দিলে বাসটি পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে।
এসময় ঘটনাস্থলেই ট্রলির হেল্পার হামিদুর রহমান মারা যায়। আহত হয় ট্রলির চালক ও বাসযাত্রীসহ অন্তত ১০ জন।

আহতদের মধ্যে গোলাম ফারুক লিটনকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত লিটন শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামালের ভাই।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিক জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার সহ ঘাতক বাসটিকে আটক করে।

এসময় বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST