1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের শ্রীবরদীতে সংবাদ সম্মেলন কাঁদলেন যুবদল নেতা। - দৈনিক সংবাদের কাগজ
৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| বিকাল ৫:৪৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের শ্রীবরদীতে সংবাদ সম্মেলন কাঁদলেন যুবদল নেতা।

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৭, ২০২৪,
  • 165 Time View

শেরপুরের শ্রীবরদী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইখলাছুর রহমান লিটনের বিরুদ্ধে একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে শ্রীবরদী উপজেলা বিএনপি’র কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান লিটন। এসময় মিথ্যা সংবাদ প্রকাশ করে তার সম্মান নষ্ট করায় অঝোরে কাঁদেন তিনি। লিটন তার বক্তব্যে তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর আইনশৃংখলা বাহিনী যখন আইন-শৃংখলা রক্ষায় হিমশিম খাচ্ছে, ঠিক তখনি আমরা হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহাড়া দিয়েছি। 
শেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হযরত আলীর নির্দেশে শ্রীবরদী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা তৃনমুলের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিভিন্ন হাট-বাজার, দোকান-পাট ও সংখালঘুদের সম্পদ বিনষ্টের হাত থেকে রক্ষা করেছি। আমার দীর্ঘ রাজনৈতিক অর্জনকে বিনষ্ট করতে একটি বিশেষ মহল www.dailynewsbd.online নিউজ পোর্টালে” আমার বিরুদ্ধে “হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ” শিরোনামে ভুয়া ও মিথ্যা খবর প্রকাশ করে। এই খবরে আমি এবং আমার অভিভাবক সংগঠন উপজেলা বিএনপির সুনাম ক্ষুন্ন হয়েছে। উক্ত অভিযোগের সত্যতার ব্যাপারে আমার কোন বক্তব্য নেয়া হয়নি। এমনকি যাদের সম্পদ বিনষ্টের কথা বলা হয়েছে, তাদেরও কোন বক্তব্য প্রকাশ করা হয়নি। মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে সম্মান ক্ষুন্ন করার ওই খবরের তীব্র  প্রতিবাদ জানাচ্ছি। 

এ সময় শ্রীবরদী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, শহর বিএনপি সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক এসএম সোহান,  উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, শহর যুবদলের আহবায়ক আমিনুল তানজিল মিষ্টার সহ উপজেলা বিএনপি ও যুবদল সহ অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST