1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ - দৈনিক সংবাদের কাগজ
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১:২১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫,
  • 184 Time View

শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ হল রুমে শতাধিক কৃষকদের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া।

অন্যান্যের মধ্যে, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো.আইয়ুব আলী, শেরপুর সদর কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেন, সদরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাকিয়া জান্নাত, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, চরশেরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা পাট উন্নয়ন অফিস সূত্রে জানা গেছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় এবং পাট অধিদপ্তর কর্তৃক উন্নত জাতের পাট, পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পে শেরপুর সদর উপজেলার ২ হাজার ৬শ নির্বাচিত পাট চাষীদের মাঝে বিনামূল্যে এসব পাট বীজ ও সার বিতরণ করা হবে। তারই ধারাবাহিকতায় প্রাথমিক ভাবে শতাধিক কৃষকদের মাঝে ১ কেজি করে উন্নত জাতের পাট বীজ, ৬ কেজি করে ইউরিয়া ও ৬ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। একইভাবে শেরপুরের অন্যান্য উপজেলার কৃষকরাও এ সুবিধা পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST