1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - দৈনিক সংবাদের কাগজ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১১:৪৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, মার্চ ১৪, ২০২৫,
  • 116 Time View

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের শেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার রাতে শেরপুর শহরের মীরগঞ্জ মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্রাট মীরগঞ্জ এলাকার নুরুল ইসলামের ছেলে। বুধবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩ শিক্ষার্থী নিহতের মামলাসহ ৬টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়।

জানা গেছে, নাজমুল ইসলাম সম্রাট ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সবুজ, মাহবুব ও সৌরভ হত্যাসহ ৬ মামলার এজাহারভুক্ত আসামি। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বুধবার বিকেলে তাকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। শেরপুরের কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, সংশ্লিষ্ট মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় রিমান্ড শুনানীর তারিখ ধার্য করা হয়নি। নথি প্রাপ্তি সাপেক্ষে তারিখ ধার্য করে রিমান্ড শুনানী হবে। তাকে জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বছরের ৪ আগস্ট শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সশস্ত্র হামলা, ছাত্র হত্যাসহ মোট ৬টি মামলার আসামি নাজমুল ইসলাম সম্রাট।

৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর সেও পলাতক ছিলেন। ক’দিন আগে সে বাড়ি আসে। মঙ্গলবার রাতে বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST