1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে জেল পলাতক আসামী হাফিজুর গ্রেফতার - দৈনিক সংবাদের কাগজ
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| ভোর ৫:০৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে জেল পলাতক আসামী হাফিজুর গ্রেফতার

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪,
  • 172 Time View

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হাফিজুর রহমান (৪৩)নামে আরো এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, জামালপুর। মঙ্গলবার দিবাগত রাতে তাকে সদর উপজেলার কানাসাখোলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাফিজুর রহমান সদর উপজেলার মধ্য বয়রা গ্রামের মৃত কাপতুল মিয়ার ছেলে। র‍্যাব- ১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

র‌্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে কয়েক হাজার দুষ্কৃতকারী। তারা বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন করে। তাছাড়াও সাজা প্রাপ্ত ও বিচারাধীন মামলায় কারাগারে আটক প্রায় ৫ শতাধিক কয়েদিকে পালাতে সহায়তা করে।

এঘটনায় শেরপুর জেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের সরবরাহ করা তালিকা অনুযায়ী পালিয়ে যাওয়া আসামিদের আটক করতে অভিযানে নামে র‌্যাব। এর‌ই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক হাজতি নং ১৭৭৭/২৪,  মো. হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। 

উল্লেখ্য, কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একাধিক আসামীসহ কয়েকজনে ইতোমধ্যেই আটক করতে সক্ষম হয়েছে র‌্যাব। জেল পলাতক এসব কয়েদীদের বিরুদ্ধে র‌্যাবের জোড় অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি,
০১৯৮৩-৮৮৫২৪৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST