1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে দুই ভুয়া পরীক্ষার্থীকে ১৫ দিনের কারাদন্ড, একজনকে ১ হাজার টাকা অর্থদন্ড - দৈনিক সংবাদের কাগজ
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:২৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে দুই ভুয়া পরীক্ষার্থীকে ১৫ দিনের কারাদন্ড, একজনকে ১ হাজার টাকা অর্থদন্ড

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪,
  • 210 Time View

শেরপুর জেলার ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং জান্নাতুল ফেরদৌস নামের এক ভুয়ানশিক্ষার্থীকে ১ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন ভ্রঅম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে এসএসসি পরীক্ষার ভেন্যুকেন্দ্র ঝিনাইগাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর এ দণ্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সারিকালিনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল হক (২৪), দিঘীরপাড় গ্রামের মো. ছামিউল হকের ছেলে মো. হানিফ (১৯) ও সারিকালিনগর গ্রামের জান্নাতুল ফেরদৌস (২১)।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, ভুয়া পরীক্ষার্থী এনামুল হক তার বন্ধু এসএসসি পরীক্ষার্থী শ্রী রতন রবি দাস, মো. হানিফ তার বন্ধু পরীক্ষার্থী মো. বিল্লাল হোসেন ও জান্নাতুল ফেরদৌস তার মা নুরুন্নাহারের পরিবর্তে এসএসসি (ভোকেশনাল) শাখার রসায়ন-২ (১৯২৬) এর প্রক্সি পরীক্ষা দিতে এসেছিল।

পরীক্ষার্থীরা উপজেলার আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ভোকেশনাল) শাখার শিক্ষার্থী ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর জানান, ‘পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে গিয়ে একজন পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয়। পরে কেন্দ্র সচিব মো. আব্দুল হামিদের সহায়তায় তখন সব শিক্ষার্থীর কাগজপত্র যাচাই করে এনামুল হক, হানিফ ও জান্নাতুল ফেরদৌস পরীক্ষার্থী সেজে পরীক্ষার্থীদের পরিবর্তে প্রক্সি পরীক্ষা দিচ্ছিল। দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে
এনামুল হক ও মো. হানিফকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড সহ ১০০ টাকা করে অর্থদন্ড এবং জান্নাতুল ফেরদৌসকে ১ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST