1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা অনুষ্ঠিত! - দৈনিক সংবাদের কাগজ
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:১৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা অনুষ্ঠিত!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, অক্টোবর ৯, ২০২৪,
  • 157 Time View

শেরপুর ম্যাজিস্ট্রেসীর উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ অক্টোবর) বিকাল ৪.৩০ ঘটিকায় শেরপুর জেলা ও দায়রা জজ আদালত ভবন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ তৌফিক আজিজ মহোদয়।

বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সুলতান মাহমুদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।

এছাড়াও সিভিল সার্জন জনাব ডা. মুহাম্মদ জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ হাফিজা জেসমিন,
সেনাবাহিনীর প্রতিনিধি, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, জেলা আদালতের পিপি, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, সিআইডি ও পিবিআই এর প্রতিনিধি-সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় পরোয়ানা জারি ও তামিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধানে অপ্রত্যাশিত বাধা অপসারণ, সময়মত ও সুস্পষ্ট মেডিকেল রিপোর্ট প্রদান সংক্রান্ত, জেল হাজত হতে বিচারাধীন বন্দীদের সঠিক সময়ে আদালতে উপস্থাপন, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি, আদালত প্রাঙ্গণের নিরাপত্তার পদক্ষেপ, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে সময়মত আলামত উপস্থাপন, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিস্পত্তির বিষয়ে পুলিশ ম্যাজিষ্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিস্পিত্তিতে গৃহীত সিদ্ধান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST