1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে সড়ক দূর্ঘটনায় ঘাতক বাস ড্রাইভার মমিনুল গ্রেপ্তার - দৈনিক সংবাদের কাগজ
৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৮:২৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে সড়ক দূর্ঘটনায় ঘাতক বাস ড্রাইভার মমিনুল গ্রেপ্তার

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : বুধবার, মার্চ ১৩, ২০২৪,
  • 196 Time View

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া এলাকায় চাঞ্চল্যকর সড়ক দূর্ঘটনায় মো. হামিদুল্লাহ নিহত হয়। এ ঘটনায় ঘাতক বাস ড্রাইভার মমিনুলকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শেরপুর দিঘলদী এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।
গ্রেপ্তারকুত মমিনুল জেলার নন্দী বাজার এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, শ্রীবরদী উপজেলার বড় পোড়াগড় মধ্যপাড়া গ্রামের বাসিন্দা হামিদুল্লাহ ট্রলি গাড়ির হেলপার এবং মমিনুল মামনি পরিবহন (বাস গাড়ির) ড্রাইভার হিসেবে কাজ করতো। গেলো ২১ফেব্রুয়ারি সকালে ভিকটিম হামিদুল্লাহ ট্রলীতে কাঠ বোঝাই করে শ্রীবরদী থেকে শেরপুর যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রনহীন ও বেপরোয়াগতিতে শেরপুর হতে ছেড়ে আসা বকশীগঞ্জগামী বাস গাড়িটির চালক মো. মমিনুল নিয়স্ত্রন হারিয়ে ভিকটিমের ট্রলীর উপর উঠিয়ে দেয়। এতে গুরুতরভাবে আহত হয় হামিদুল্লাহ। এসময় পালিয়ে যায় বাস চালক মমিনুল।

স্থানীয়রা হামিদুল্লাহকে উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে নিহতের বড় ভাই মো. সারোয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। ঘটনার পরে থেকেই বাস চালক মমিনুল আত্মগোপনে ছিল।

এ ঘটনার বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী’র নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে মমিনুলকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃত মমিনুলকে উক্ত মামলায় শ্রীবরদী থানায় সোর্পদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST