1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:১৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, জুন ২৭, ২০২৫,
  • 236 Time View

শেরপুর সদর উপজেলার বলায়েরচর ইউনিয়নের ধোবারচর এলাকার কাঁচাসড়ক পাকা করণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) এই মানববন্ধনে অংশ নেন গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও  এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন, মো. আজিজ মেম্বার, জসিম উদ্দিন মেম্বার, আতাহার রহমান, মো.কামারুজ্জামান, অধ্যক্ষ আনোয়ার হোসেন, শিক্ষার্থী আরিফ হোসাইন রাজ প্রমুখ। মানববন্ধনে বক্তাগণ বলেন, বলায়েরচর ইউনিয়নের ধোবারচর চৌরাস্তা মোড় থেকে কুমড়ারচর-আনন্দ বাজার পর্যন্ত ৩কিলোমিটার কাঁচা রাস্তাটি স্বাধীনতার পরপরই নির্মিত হয়।

৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটির উন্নয়ন হয়নি। বর্ষা মৌসুমে বৃষ্টিতে এই কাঁচা সড়কটি কাদামাটিতে একাকার হয়ে যাতায়াতে গ্রামের ২০ হাজার জনগোষ্ঠী চরম দুর্ভোগে পড়েন। কৃষিপণ্য বাজারজাত করণ সমস্যা ছাড়াও, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও কাঁচা রস্তায় চলচলে চরম বিপাকে পড়েন। এছাড়া যোগাযোগ ব্যবস্থার অভাবে কোন রোগীকে ও দ্রুত সময়ে হাসপাতালে নেয়া যায় না। এজন্য ধোবারচর চৌরাস্তা মোড় থেকে কুমড়ারচর-আনন্দ বাজার পর্যন্ত সড়কটি  প্রশস্ত করে পাকা করণের দাবী জানান বক্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST